ভাবতে বসে ভাবতে গিয়ে ভাবনা এলো বড়
তোমরা বাপু ভেবেচিন্তে এর সমাধান করো
সাদারা সব কালোদের কালার্ড বলে কেন
রং-তো কালোদের একটাই তার দ্বিরূপ নেই জেনো
রাগলে’পরে লাল টম্যাটো সাদারাই হয়
হলুদ হয় তারা যখন লাগে তাদের ভয়
সূর্যের তলে বসে তারা হয়ে যায় খয়েরী
গায়ের রং সাদা হয় যখন অসুখ হয় ভারী
এবার আমায় বুঝিয়ে বলো কিরকম এই কেস
কালোদের কালার্ড বলে সাদারা আছে বেশ…!!